প্রকাশিত: Wed, Jan 11, 2023 1:18 AM আপডেট: Fri, Jun 12, 2026 10:02 AM
আমাদের ‘এলিট’ শ্রেণি
গালিব ইবনে আজিম
দিনকয়েক আগেই ঢাকায় এক বড় ভাইয়ের সাথে আলাপ হচ্ছিল ‘এলিট’ কারা, এই নিয়ে। তিনি আমাকে প্রশ্ন করেছিলেন, তুমি নিজে কি এলিট? আমি বললাম, না। আয় ও অর্থনৈতিক শক্তির দিক থেকে দেখলে আমি তো মধ্যবিত্ত! তিনি একটা ক্লু ধরিয়ে দিলেন, কিন্তু তুমি যেভাবে ভাবো, কিংবা নিজের চিন্তা প্রকাশ করো, সেই পজিশনিং তো সমাজের আমজনতার থেকে অনেকটাই ভিন্ন। তুমি কি নিজেকে সেখানে আলাদা, সুপিরিয়র ভাবছো না?
এলিট হওয়া তো শুধু টাকার ব্যাপার না, চিন্তা, যাপন ও নিজেদের উপস্থাপনের ধরনের অনেক প্রকরণ মিলেমিশে এলিট হয়ে ওঠা। এরপর ঢাকা থেকে ফিরে আসতে আসতে ‘লিট ফেস্ট’ কি আসলে এলিট ফেস্ট কিনা ইত্যাদি তর্ক বিতর্ক চলতে দেখছি।এলিট টার্মটা আমরা যত্রতত্র যে যেভাবে খুশি ব্যবহার করছি বোধহয়। অনেকটা বামপন্থীরা যেমন সবকিছুকেই ‘পুঁজিবাদ’ জাতীয় বিশাল আনস্পেসিফাইড, াধমঁব টার্মের মধ্যে ঢুকিয়ে সেই কুয়াশায় নিজেরাই হারিয়ে যান। স্কোপ ও ডেফিনেশন ন্যারো ও স্পেসিফিক করতে না পারলে কোনো সামাজিক/ অর্থনৈতিক শ্রেণির আচরণ কিংবা প্রবণতার ব্যবচ্ছেদ প্রায় অসম্ভব।
হাতড়াতে থাকবেন, কিন্তু স্ট্রাকচারে ফেলে বিশ্লেষণ করতে পারবেন না। আমাদের ‘এলিট’ শ্রেণি নিয়ে আলোচনায় তা এখনও করা বাকি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা কাদের এলিট হিসেবে চিহ্নিত করবো, তারও বিভিন্ন উপ-শাখা ও সেগমেন্টেশন থাকবে কিনা, তা কিছুটা ডিফাইন করলে আলাপে সুবিধা হয় বোধহয়। যদিও এই সংজ্ঞায়নেও যে ঐক্যমত আসবে এমনটা আশা করাও ঠিক নয়। তার দরকারও নাই। তবে যখন যেখানে যে অর্থে এলিট শব্দটা ব্যবহার করছি, কেন করছি, কাকে বোঝাচ্ছি, পেছনের রিজনিং কী, তার কিছুটা ব্যাখ্যা থাকা জরুরি। ফেসবুক থেকে
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট